• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

শৈলকুপায় মেধা ও মনন মঞ্চের গণিত উৎসবে মেধার মিলনমেলা

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ / ১৭৫ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘‘গণিত শেখো,,স্বপ্ন দেখো’’—এই প্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মেধা ও মনন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব–২০২৫। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টাই শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ব্যতিক্রমী ও সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত এ গণিত পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে ওঠে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের গণিত চর্চায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজনকে অভিভাবকরা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন।

শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী বলেন, গণিতভীতি জয় করতেই মেধা ও মনন মঞ্চের এ আয়োজন, সময়ের প্রেক্ষাপটে এটি একটি সেরা সিদ্ধান্ত।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা সাকিল আহম্মেদ, সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ তুর্য, সম্পাদক ফাহিম জেলানী, প্রচার সম্পাদক ফরহাদ আহম্মেদ, ফ্লোর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আরফা আনজুম জেনিনসহ মেধা ও মনন মঞ্চের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, নিয়মিত গণিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বাড়াতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd