• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

মহেশপুরে দুইটা কিডনি নষ্ট অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই।

মোঃ লুৎফর রহমান, মহেশপুর ঝিনাইদহঃ / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ লুৎফর রহমান, মহেশপুর ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরের কৃতি সন্তান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই অবসর জীবনে সরাসরি সামাজিক ও মানবিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সমাজে নানান ধরনের অসঙ্গতি গুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়ে তিনি তার মূল্যবান মতামত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১৮ তারিখ রোজ মঙ্গলবার ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড এর পিপুলবাড়িয়া গ্রামের দুইটা কিডনি নষ্ট হয়ে যাওয়া মোঃ সোহাগের পাশে দাঁড়ান। অসহায় সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ধরনের খোঁজখবর নেন। পিপুলবাড়িয়া গ্রামের সোহাগ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে একটা কিডনি ,পরবর্তীতে তার প্রভাবে আর একটা কিডনিও নষ্ট হয়ে যায়। সোহাগ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মানবিক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় দরিদ্র পীড়িত মানুষগুলোর পাশে প্রত্যেকেরই দাঁড়ানো উচিত। বিশেষ করে যারা দরিদ্র পীড়িত মানুষ অসহায় জীবনযাপন করে অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করে, তাদেরকে সমাজের বিত্তবান লোক ও সরকারিভাবে সহায়তা করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দায়িত্বশীলবৃন্দসহ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ হামিদুর রহমান রানা।
মোঃ লুৎফর রহমান
মহেশপুর সংবাদদাতা ঝিনাইদহ
মোবাইল: 01912-548549


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd