• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু

হরিণাকুণ্ডু থানায় নবাগত ওসি জুলফিকার আলীর যোগদান, আইনশৃঙ্খলায় উন্নতির প্রত্যাশা

মোঃ রবিউল ইসলামঃ / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোঃ রবিউল ইসলামঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পরিদর্শক জুলফিকার আলী। গত ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
​২০০৭ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে তিনি প্রথম নড়াইল সদর থানায় কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে লোহাগড়া, সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর, পিরোজপুর এবং সর্বশেষ ঝিনাইদহ সদর সার্কেল অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
​যোগদানের পরই হরিণাকুণ্ডু উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ কঠোরভাবে দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই পুলিশ কর্মকর্তা। পাশাপাশি অপরাধ নির্মূলে তিনি স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
​এদিকে খোঁজ নিয়ে জানা যায়, হরিণাকুণ্ডু উপজেলায় বর্তমানে মাদকদ্রব্যের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মারামারি ও সামাজিক নানা অস্থিরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা নবাগত ওসির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সচেতন মহল। স্থানীয়দের প্রত্যাশা, পেশাগত দক্ষতা, সততা ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি দ্রুত এসব অপরাধ দমন করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করবেন।

​এ বিষয়ে ১৩ আগস্ট নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী এক একান্ত সাক্ষাৎকারে দৈনিক মতপ্রকাশকে জানান, এলাকায় প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd