• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এবার নিজ দেশে মালদ্বীপকে হারালো বাংলাদেশ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বৃষ্টিতে ডুবত আরাপপুর, এবার স্বস্তির হাসি — প্রতিশ্রুতি রেখেই মাঠে আঃ মজিদ বিশ্বাস ঝিনাইদহে আবাদি জমি গিলে খাচ্ছে অবৈধ পুকুর: প্রশাসনের তোয়াক্কা নেই প্রভাবশালী মহলের। অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাইকমিশনার, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন, জেলাজুড়ে আশার সঞ্চার অসুস্থ বিএনপি নেতা আলমগীর হোসেন আলমকে দেখতে নেতৃবৃন্দের বাসায় আগমন আমলসার ইউ.পি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী বিশ্বাস 

বৃষ্টিতে ডুবত আরাপপুর, এবার স্বস্তির হাসি — প্রতিশ্রুতি রেখেই মাঠে আঃ মজিদ বিশ্বাস

তানভীর সরদারঃ / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এলাকাবাসী ও মুসল্লিদের দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তা পানিতে তলিয়ে যেত, নামাজ আদায় করতে মুসল্লিদের ঘুরপথে যেতে হতো, অনেকের বাড়িতেও ঢুকে পড়ত বৃষ্টির পানি।
এমন দুর্ভোগের কথা শুনে ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মজিদ বিশ্বাস এলাকাবাসীকে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বৃহস্পতিবার শুরু হয়েছে রাস্তা উন্নয়নের কাজ। শুধু কাজ শুরুর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তিনি নিজেও উপস্থিত থেকে কাজ তদারকি করছেন।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, “বৃষ্টি হলেই আমরা পানিবন্দি হয়ে পড়তাম। রাস্তার পানি ঘরে ঢুকে যেত। মানুষ মজা করে বলত— চীনের দুঃখ হোহাংহো, আর আরাপপুরের দুঃখ এই মসজিদের পথ। আজ সেই সমস্যার সমাধান হতে দেখে আমরা খুবই খুশি।”
এ বিষয়ে আঃ মজিদ বিশ্বাস বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। উন্নয়নমূলক ও জনকল্যাণের যে কোনো কাজে ঝিনাইদহবাসী আমাকে ডাকলে আমি সাড়া দেব। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
যে রাস্তা একসময় ছিল দুর্ভোগের প্রতীক, সেই রাস্তা এখন স্বস্তি আর আশার নতুন বার্তা দিচ্ছে আরাপপুরবাসীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd