• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এবার নিজ দেশে মালদ্বীপকে হারালো বাংলাদেশ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বৃষ্টিতে ডুবত আরাপপুর, এবার স্বস্তির হাসি — প্রতিশ্রুতি রেখেই মাঠে আঃ মজিদ বিশ্বাস ঝিনাইদহে আবাদি জমি গিলে খাচ্ছে অবৈধ পুকুর: প্রশাসনের তোয়াক্কা নেই প্রভাবশালী মহলের। অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাইকমিশনার, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন, জেলাজুড়ে আশার সঞ্চার অসুস্থ বিএনপি নেতা আলমগীর হোসেন আলমকে দেখতে নেতৃবৃন্দের বাসায় আগমন আমলসার ইউ.পি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী বিশ্বাস 

ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির আবেদন আহ্বান

তানভীর সরদারঃ / ৭৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

তানবীর সরদারঃ
ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নের গর্ভবতী মা ও বোনদের জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচিতে আবেদন গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, যেসব নারী সর্বনিম্ন চার মাসের গর্ভধারণ সম্পন্ন করেছেন, তারা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স অবশ্যই ২০ বছর বা তার বেশি হতে হবে এবং গর্ভস্থ বা জন্মগ্রহণকারী সন্তানটি প্রথম অথবা দ্বিতীয় সন্তান হতে হবে। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ করা হবে না।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত আবেদন ফি ছাড়া আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয় না। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর কাছে অতিরিক্ত অর্থ প্রদান না করার জন্য ইউনিয়নবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কেউ অতিরিক্ত অর্থ লেনদেন করে প্রতারণার শিকার হলে এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা (মোবাইল: ০১৭১১-০৬৩৫৩০) অথবা মাজেদুল ইসলাম মাজু (মোবাইল: ০১৭১১-৭৪৩০৮৩)-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগ্য সকল গর্ভবতী মা ও বোনদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd