• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধুখালী পৌর বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিজষ্ট্রেট প্রতীক দত্ত

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ১০৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভা বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
১৯ জুলাই রবিবার  দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অভিযানে সরকারি জায়গা অবমুক্ত করে বাজারে নতুন একটি রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয়া হয়। এ সময় বেশ কিছু ভবনের বারান্দা, দেয়াল ভাঙ্গা ও গাছপালা কেটে ফেলা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ করতে প্রতিক দত্তের মুঠোফোনে অনৈতিক চাপ প্রয়োগ করা হয়। তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করেন ।
মধুখালী প্রাণকেন্দ্রে অবস্থিত, পৌরসভার বাজার কমিটির অভিযোগের ভিত্তিতে এই তিনি এ অভিযান পরিচালনা করেন।  দীর্ঘদিনের জমে থাকা অমীমাংসিত জটিলতার আংশিক নিরসন হয় । রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হলে, আরো বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন বলে জানান ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, বাজারের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত হালট ড্রেন ও ভূমি আগামী এক সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা হবে, প্রাথমিকভাবে দখলদারদের  মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। নিজ দায়িত্বে জায়গা খালি না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় বাজার কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd