• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মধুখালীতে  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও  পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ / ৭৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও  পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ২৪ জুন বুধবার সকাল ১১ টার সময় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এই আয়োজন সম্পন্ন হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আল আমিন সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) রওশনা জাহান। মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়। আবাসিক মেডিকেল অফিসার ডা: কবির সরদার, উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সুজাতা দাস সহ রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
আয়োজকরা জানান আগামী ২৮ জুন দেশব্যাপী পাঁচ বছরের নিচে সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অভিভাবকদের সচেতন হয়ে, তাদের সন্তানদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর জন্য অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd