• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধিঃ / ৬৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি
ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গতকাল ১৭ ই জুন ঘোষিত কমিটিতে মোঃ হারুনুর রশিদ (হারুন)-কে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া মোঃ দেলোয়ার হোসেন-কে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ সাইফুল আকবর-কে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে আরও বেশ কয়েকজন যুগ্ম-আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মোঃ আবদুর রহিম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, আহ্বায়ক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সমন্বয়ে গঠিত কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনুমোদনের ব্যবস্থা করবে। এছাড়া ও মোঃ হারুন, কাজি করিম,মোঃ ইসমাইল হোসেন বাপ্পি, আঃ হালিম দুলাল,মোঃ ফরহাদ, মোঃ রাজিব উদ্দিন মোঃ সোহেল ইসলাম,মোঃ মমিনুল হক সবুজ, মোঃ সাহেদ কে যুগ্ন আহ্বায়ক ও মোঃ তানভীর, কাজি নজরুল ইসলাম মোঃ রিয়াজ উদ্দিন কে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করবে এবং সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এদিকে নবনির্বাচিত আহবায়ক কমিটির সকল সদস্যদের কে শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যত ও সাফল্য কামনা করেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবু আহম্মেদ সেলিম মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd