• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামা-আলীকদমে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের দাবি, কমবে জনভোগান্তি

মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধিঃ / ২৪৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

পার্বত্য বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সেবার নানা সমস্যায় ভুগছেন। ঝড়-বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে বারবার বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া, তার ছিঁড়ে যাওয়া এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
প্রতি মাসে ৫-৬দিন গাছের ঢাল কাটার নামে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে জনগণের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়দের দাবি, লামা-আলীকদম সড়কের পাশ দিয়ে স্থাপিত ওপেন বৈদ্যুতিক লাইনের পরিবর্তে যদি মাটির নিচ দিয়ে (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়, তাহলে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। এতে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমবে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।

ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ জনগণ জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সেবাগুলোও ব্যাহত হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতি বছর বর্ষা মৌসুম এলেই বিদ্যুতের সমস্যা বেড়ে যায়। তার সথে  মাসে ৫-৬ দিন গাছের ঢাল কাটার নামে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। যদি মাটির নিচ দিয়ে লাইন করা হয়, তাহলে আমরা স্থায়ী সমাধান পাবো।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে লামা-আলীকদমবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, উন্নত বিশ্বের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হলে লামা-আলীকদম অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd