• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধুখালীতে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে রাতে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পৌরসভার মেছড়দিয়া তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মেছড়দিয়া পশ্চিমপাড়া এলাকার মো. আলমগীর শেখের ছেলে মো. লাভলু শেখ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হালিম সরদার, এএসআই শিমুল শিকদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মধুখালীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd