• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

নবাগত ওসির সাথে মধুখালী প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে সদ্য যোগদান করা  অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় মধুখালী থানার অফিসার ইনচার্জএর নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুকদেব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে মধুখালী উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তিনি আরও বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক—জনস্বার্থে একসাথে কাজ করলেই ভালো ফলাফল আসবে।”
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন ও সালেহীন সোয়াদ সাম্মী, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মানিক শিকদার, সাংবাদিক সাগর চক্রবর্তী, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাজমুল হোসেন, মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd