• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ / ২৬০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুরুইন টাইগার ক্লাবের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির শুভ সুচনা উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ সাইফুল ইসলাম
সাধারন সম্পাদক ফরহাদ হোসেন। তাদের নেতৃত্বে ক্লাবটি নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ময়নাল হোসেন, চেয়ারম্যান (১৬ নং ইউনিয়ন)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রমিজ উদ্দিন, প্রধান উপদেষ্টা, কুরুইন টাইগার ক্লাব।বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ লিতফ মাষ্টার
মোঃ তালেব হোসেন মাষ্টার,মোঃ আলফু মেম্বার মোঃ শামছুল হক মাষ্টার,মোঃ মোমেন মাষ্টার
জনাব চিত্ত রঞ্জন মাষ্টার।
দীর্ঘদিন ধরে কুরুইন টাইগার ক্লাব এলাকার ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে বক্তারা ক্লাবের অতীত সাফল্যের কথা তুলে ধরে নতুন কমিটির মাধ্যমে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।
নতুন কমিটির সকল সদস্যদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা—নতুন নেতৃত্বের মাধ্যমে কুরুইন টাইগার ক্লাব সাফল্যের নতুন দিগন্তে পৌঁছাবে এবং সমাজ উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd