• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াংছা সিএনজি সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মুহাম্মদ এমরান,বান্দরবান প্রতিনিধিঃ / ৩০৮ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মুহাম্মদ এমরান,বান্দরবান প্রতিনিধিঃ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের অন্তর্গত ইয়াংছা সিএনজি, মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিমিটেত এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০ঘটিকার সময় ইয়াংছা বাজারস্থ সমিতির কার্যালয়ে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ ছাবের আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার লামা।

সংগঠনের সদস্য মোঃ আবু ইউচুপ এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমির হোসেন আমু, সাবেক মেয়র লামা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ, অমরজিৎ দে, উপসহকারী কৃষি অফিসার লামা। মোঃ জিয়াবুল ইসলাম ইউপি সদস্য ০৭ নং ওয়ার্ড,  মোঃ কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান, ফাঁসিয়াখালী।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তরা নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে সমিতির সফলতা কামনা করেন। এবং সেইসাথে সবসময় সমিতির পাশে থাকার আশ্বাস দেন।

প্রধান অতিথি মোহাম্মদ মঈন উদ্দিন দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, সংগঠনের সকল গাড়ির কাগজপত্র এবং চালকদের লাইসেন্স অবশ্যই ঠিক রাখতে হবে। সেইসাথে লামায় আগত পর্যটকদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে। এবং সবাইকে সরকারি নিয়ম মেনে চলতে হবে।
সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, মোঃ ছাবের আহাম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd