• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র শবে কদরে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে মদিনার জামাতে পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারক।

আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ / ৩৬৬ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরউপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ্ ও মদিনার জামাতের সকল আশেকিন সালেকিনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীর পীরে কামেল আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার ও মদিনার জামাতের মহাসচিব পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার সাহেব। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে এক বাণীতে এ শুভেচ্ছা জানান।
মাওলানা সাইফুর রহমান খন্দকার পীর সাহেব ও পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার বলেন লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রজনী। পবিত্র রমজান মাসের এই রাতে সমগ্র মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। মদিনার জামাতের মহাসচিব পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার বলেন, মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনীকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। দরবারে আগত সকল মুসল্লিদের উদ্দেশ্যে পীর সাহেব হুজুর মাওলানা সাইফুর রহমান খন্দকার বলেন পবিত্র এই রজনীতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি; অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফেরাত। কামাল্লা দরবার শরীফের পীর সাহেব হুজুর আরো আল্লাহ যেন সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আমাদের আত্মনিয়োগ করার তৌফিক দান করেন- মহিমান্বিত এই রজনীতে এ প্রার্থনা করেন। তিনি পবিত্র এই রজনীতে সারা রাত ইবাদত বন্দেগী শেষে শেষ রাতে মহান আল্লাহর দরবারে প্রিয় মাতৃভূমি এবং কামাল্লা হজরত পীর সাহেব হুজুর (রহঃ) ও সকল অলি আউলিয়া পীর দরবেশ সহ মদিনার জামাতের আশেকিন সালেকিন সহ কবরবাসী সকল মুসলিম উম্মাহর মাগফেরাত উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে গভীর রাতে বিশেষ দোয়া ও দীর্ঘ মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd