• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইটালী প্রবাসীর আয়োজনে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ / ৩৩৭ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লাঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাইবার ফোর্স ইতালি শাখার সভাপতি মোশারফ হোসেনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। উক্ত আয়োজনে স্পন্সর ছিলেন ইটালী প্রবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইবার ফোর্স ইটালী শাখার সভাপতি ও দেবীদ্বার উপজেলা সদস‍্য মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ কবির হোসেন
মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী ও (সুজন) সুবিল ইউনিয়ন সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আলমগীর সরকারসহ দেবীদ্বার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ইফতারীর আগ মুহুর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমজেএ মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd