• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ এমরান বান্দরবান প্রতিনিধিঃ / ৩৫২ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মুহাম্মদ এমরান বান্দরবান প্রতিনিধিঃ

পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় অন্যতম সাংবাদিক সংগঠন লামা সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ইং) বিকালবেলায় সাংবাদিক সংগঠন আলোচনা সভা শেষে চকরিয়া হাওয়া রুফটপ নামক একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে লামা সাংবাদিক ইউনিয়ন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
লামা সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকা প্রতিনিধি মো. ইউছুপ মজুমদার এম এ, সহসভাপতি দৈনিক মাতৃভাষা প্রতিনিধি মো. ফরিদ (বাবুল), সাধারণ সম্পাদক দৈনিক আজাদী প্রতিনিধি মো. ইসমাইলুল করিম,সাংগঠনিক সম্পাদক সময়ের কন্ঠস্বর প্রতিনিধি মো. এমরান,অর্থ সম্পাদক দৈনিক আপন কন্ঠ প্রতিনিধি মো. রেজাউল করিম (রিয়াদ) কার্যনির্বাহী সদস্য দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি আবু সালাম, সাধারণ সদস্য দৈনিক গণবার্তা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক’সহ প্রমুখ।

লামা সাংবাদিক ইউনিয়ন পরিবার নিয়ে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠন সাধারণ সম্পাদক মো. ইসমাইলুল করিম বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এমন আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ-ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত আশা করেন সবায়।

ইফতারের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে লামায় অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এমন সংগঠন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মব্যস্ত জীবনের মাঝে মনোরম পরিবেশে এই ইফতার আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও জোরদার করেছে বলেও উল্লেখ করেন তারা। এবং সাংবাদিক ইউনিয়ন সদস্যদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং লামায় সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd