• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

দেবীদ্বার,- ‘ধর্ম বর্ণ গোত্র আমার কাছে প্রাধান্য পাবেনা, নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো’ -হাসনাত আব্দুল্লাহ (এমপি)

মোঃ আল আমিন, দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধিঃ / ৩০২ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন, দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধিঃ

আমাকে কারা ভোট দিয়েছে তারা ভোট দেয় নাই সেটা মুখ্য বিষয় নয়। আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা জনগণের নিরাপত্তার দায়িত্ব আমার, আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবেনা, নাগরিক হিসেবে যে সেবা দেওয়া প্রয়োজন সকলকের জন্য সমানভাবে সেই সেবা অব্যাহত রাখবো। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার কালি মন্দিরে আয়োজিত বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘের ভক্তবৃন্দের ২১তম পূনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমি খবর পেয়েছি আপনাদের বিভিন্নভাবে হুমকিদেওয়া হয়, ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়, আপনাদের ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক উৎসব যেন আনাড়ন্তর করা না হয় সেজন্য আপনাদের ভয় ভীতি দেখানো হয়। আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আগামী ৫ বছর আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিশ্চিত করবো। পূনর্মিলন ও
আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ-এর সকল ভক্তবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd