• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

লামায় বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর ধানের শীষ মার্কার প্রচারণা

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান, প্রতিনিধিঃ / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান, প্রতিনিধিঃ

আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানের ৩০০নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ব্যাপক নির্বাচনী প্রচারণা করছেন। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে লামা পৌরসভা এলাকাসহ উপজেলার রুপসীপাড়া ও লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনবহুল এলাকায় পথসভা, গণসংযোগ ও বাজার সভার মাধ্যমে এ প্রচারণা করেন। প্রতিটি পথসভায় হাজার হাজার পাহাড়ি বাঙ্গালী-নারী পুরুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। অপরদিকে এনসিপি’র মনোনীত প্রার্থী সাইদ মোহাম্মদ সুজা উদ্দিনকে শাপলা কলি মার্কা ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবুল কালামকে হাতপাখা মার্কায় প্রচারণা করতে দেখা গেলেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ওয়ালী উল্লাহকে লাঙ্গল মার্কার প্রচারণা করতে দেখা যায়নি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে প্রার্থী সাচিং প্রু জেরী রুপসীপাড়া ইউনিয়নের হৃদয় মাস্টার পাড়ার বড়–য়া সম্প্রদায়ের সাথে মতবিনিময়, সাড়ে নয়টার দিকে স্বপ্ন কানন বিদ্যাপীঠ মাঠে পথসভা,সাড়ে ১০টায় রুপসীপাড়া বাজারে পথসভা, দুপুর পৌনে ১২টার দিকে দরদরী বড়–য়াপাড়য় বড়–য়া সম্প্রদায়ের সাথে মতবিনিময়, বেলা আড়াইটার দিকে লামা সদর ইউনিয়নের বলিয়ারচরে পথসভা, বিকাল ৪টার দিকে পৌরসভা এলাকার লামামুখ বাজারে পথসভা শেষে বিকাল ৫টার দিকে লামা সদর ইউনিয়নের মেরাখোলায় পথ সভার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনঝিরিতে ও সাড়ে ৭টার দিকে নয়াপাড়ায় পথসভা করা হয় বলে জানান, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটিরি যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন। তিনি বলেন, এর আগেদিন বুধবারও দিনব্যাপী উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে ধানের শীষ মার্কার ব্যাপক প্রচারণা করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী।পথসভায় প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, ধানের শীষ এখন জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক। দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচনে জয়ী হলে ৩১ দফা বাস্তবায়ন ও অবহেলিত এখানকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানায়। প্রচারণাকালে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ওসমান গণি, আব্দুল মাবুদ, থোয়াইনু অং চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহইয়া সহ দলের অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রার্থীতা প্রত্যাহারের কারণে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী সুবিধা জনক স্থানে রয়েছেন। ভোটাররা জানান, উপজেলায় বেশির ভাগ ভোটার বিএনপি সমর্থিত। তায় এবারের নির্বাচনে বিএনপি প্রার্থীই জয়ী হবেন।এ বিষয়ে লামা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ জানায়, আসন্ন ১২ ফেব্রুয়ারী একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষা নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন মিলে মোট ৪২টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ৮৮ হাজার ৮২৯ জন ভোটার একযোগে ভোট প্রদান করবেন। বৃহস্পতিবার পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীরা স্বতস্ফূর্তভাবে প্রচার প্রচারনা চালাচ্ছেন। এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং আফিসার মো. মঈন উদ্দিন জানান, নির্বাচনি প্রচারণা ও জনসভা‑সমাবেশে আইন মেনে চলা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আচরণবিধির সব শর্ত পালন নিশ্চিত করার জন্য প্রশাসন সব স্তরে নজরদারি করছে। প্রশাসন, সেনাবাহীনি ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে সুষ্ঠু, ন্যায্য ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd