• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে হায়দারনাশী গ্রামার স্কুল

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান,প্রতিনিধিঃ / ১১৯ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান,প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার অন্তর্গত ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হায়দারনাশী গ্রামার স্কুল।
০১-০১-২০০৮ ইং সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। সর্বপ্রথম নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হলেও বর্তমানে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চালছে বিদ্যালয়টি’তে। ২০২৬ ইং সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে এই বিদ্যালয়ে।

দূর্গম পাহাড়ি এলাকায় এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান পেয়ে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। কয়েকজন অভিভাবক বলেন, অতীতে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের এলাকায় ছিলোনা। বর্তমানে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান পেয়ে আমরা খুবই খুশি। আমাদের সন্তানেরা এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখতেছে।

তাঁরা আরো বলেন, হায়দারনাশী গ্রামার স্কুল এর শিক্ষকমণ্ডলীরা খুবই আন্তরিক। তাদের আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ।  খুবই যত্নসহকারে এবং আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকেন। আমাদের একমাত্র ভরসাস্থল হচ্ছে হায়দারনাশী গ্রামার স্কুল।

হায়দারনাশী গ্রামার স্কুল এর বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, আমাদের শিক্ষকেরা অনেক ভালো। তাঁরা আমাদেরকে নিজের সন্তানের মতো করে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমরা এই স্কুলে ভর্তি না হলে বুঝতেও পারতামনা আমাদের এলাকায় এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এতো সুন্দর করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের পাঠদান দিয়ে যাচ্ছেন যা আমরা কখনো ভুলতে পারবোনা।

হায়দারনাশী গ্রামার স্কুল অধ্যক্ষ ফরিদুল আলম বাবলু বলেন, আমাদের বিদ্যালয়ের নামে নিজস্ব জমিতে আমাদের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। বর্তমানে আমাদের বিদ্যালয়ে দু’শ এর অধিক শিক্ষার্থী রয়েছে। ১৪ জন শিক্ষকমণ্ডলী দ্বারা তাদের পাঠদান দেওয়া হয়। প্রতিষ্ঠাকাল থেকেই আমরা সুনামের সাথে পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতেছি।

তিনি আরো বলেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) কতৃক আয়োজিত মেধা বৃত্তি ২০২৩ ইং এর বিভাগভিত্তিক (চট্টগ্রাম) বিভাগে হায়দারনাশী গ্রামার স্কুল থেকে অংশগ্রহণ করে মেধা বৃত্তি পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী সাফল্যের সাথে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আলোকিত স্বর্ণপদক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং সালে আমার বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সফলতার সাথে বৃত্তি পেয়েছে যা বান্দরবান জেলায় প্রথম হিসেবে গৌরব অর্জন করেছে। ২০২৫ সালে কুইজ প্রতিযোগিতায় উপজেলায় তৃতীয় স্থান এবং ২০২৬ ইং সালেও রচনা প্রতিযোগিতায় উপজেলায় তৃতীয় স্থান অধিকার করেছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যাতে এক প্রতিষ্ঠানে বাংলা,ইংরেজি,আরবি শিখতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সিলেবাসে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে আরবি ভাষাকে যুক্ত করা ও আল-কোরআন শেখার সু-ব্যবস্থা করা হয়েছে। আরো রয়েছে কম্পিউটার শেখার সু-ব্যবস্থা। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে দু’দিন করে দেওয়া হয় কম্পিউটার প্রশিক্ষণ। বর্তমানে তথ্য প্রযুক্তির যোগে পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের গুরুত্ব অপরিসীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd