• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

হরিনাকুন্ডুতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৪২ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন ও অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা শিক্ষা অফিসার মোহা: আব্দুল বারী এবং শিশুকলি বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ।
​সহকারী শিক্ষক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
​দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের এমন আয়োজনের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd