মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
প্রবাসে ও থেমে নেই ফুটবল প্রেমীরা পুরনো বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি ও ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় সারা বিশ্বের মতো মালদ্বীপেও নানা আয়োজনে ইংরেজি নতুন বছর ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মালদ্বীপে বসবাসরত ফেনীর প্রবাসীরা ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের (ইউএফএফসি) উদ্যোগে ফুটসাল টুর্নামেন্টের জার্সি উন্মোচনের মধ্য দিয়ে তারা নতুন বছরকে স্বাগত জানান। গতকাল রাত সারে ১১ টায় প্রবাসীদের এই ইংরেজি বর্ষবরণ ফুটসাল ম্যাচের জার্সি বিতরনের মূল উদ্দেশ্য হলো—দিনভর কর্মব্যস্ততার পর খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মানসিক প্রশান্তি ও আনন্দের সুযোগ সৃষ্টি করা।
ইংরেজি বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম,ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ী আবদুল মান্নান, মোস্তফা কামাল জিসান,মোঃ ইলিয়াস মোঃ তারেক হোসেন, নিজাম উদ্দিন, শাহ আলম, এমরান হোসেন, মনির হোসেন, আকরাম বাদশা, আরিফুল ইসলাম, জনি, জুয়েল, পমেল ও রাকিবসহ আরও অনেকে।
শরীল চর্চার অংশ হিসেবে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার একটি কৌশল অবিহিত করে ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যদের পক্ষ থেকে মোঃ শরিফুল ইসলাম বলেন,বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৬ সাল বিশ্ববাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে—এমনটাই আমাদের প্রত্যাশা। তিনি মালদ্বীপে অবস্থানরত সব ফেনী প্রবাসীদের দেশটির আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। ভবিষ্যতেও এরকম সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।