• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

ঝিনাইদহে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ / ১৯২ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় শহরের পায়রা চত্বরে বাদ জুমা এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজার ইমামতি করেন। জানাজা চলাকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংস ঘটনায় নিহতদের স্মরণ করা হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আমীর ডা. এইচ এম মোমতাজুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি আরিফুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd