• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
মালদ্বীপ প্রজাতন্ত্রের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মান্যবর মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি মালদ্বীপের মান্যবর রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এ সাক্ষাতে অংশ নেন।
প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজাই অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশে গিয়েছিলেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা স্বল্প নোটিশে বাংলাদেশ সফরের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উল্লেখ করেন যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মালদ্বীপের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি আরও বলেন, মালদ্বীপের সমাজ ও অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসী কর্মীদের উল্লেখযোগ্য অবদানের প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি মালদ্বীপের মেডিকেল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্নের সুযোগ প্রদানে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা মন্তব্য করেন যে মালদ্বীপ বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর সকল সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার আলোকে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সার্ক এখনও সক্রিয় ও প্রাসঙ্গিক রয়েছে।

মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রতি শুভকামনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন এবং মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি সমুদ্র গবেষণাকে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন, যা মন্ত্রীও সমর্থন করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর পক্ষ থেকে প্রেরিত শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd