• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ১৩৬ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসপাতালটি ঘুরিয়ে দেখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল আমিন সরোয়ার। সে সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, আবাসিক মেডিকেল অফিসার ডা: কবির সরদার, সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: আরিফ হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা: ইমরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সহ অন্যান্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল আমিন সরোয়ার মধুখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্বাস্থ্যসেবা, সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ডা: আল আমিন সরোয়ার। মধুখালীতে দায়িত্ব গ্রহণের পর,স্বাস্থ্য সেবা ও পরিবেশ পরিছন্নতার ব্যাপক পরিবর্তন ঘটেছে, ডাক্তাররা সময় মত অফিস মেনটেন করছেন, নতুন করে আলতাসোনোগ্রাম, ইসিজি চালু করা হয়েছে। শীঘ্রই সিজার কার্যক্রমে জন্য অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু ও হামের চিকিৎসা প্রদান করা হচ্ছে।  এছাড়া ওষুধ কোম্পানি ও দালালদের দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জরুরী বিভাগ, রোগীদের,পুরুষ ও নারী ওয়ার্ড, প্যাথলজি, এক্স-রে,অপারেশন থিয়েটার, রান্নাঘর সহ অন্যান্য সকল বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন । নতুন ভবনে পানির অব্যবস্থাপনায় চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে, বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়। এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd