• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাচিসাইর আলোর দিশারীর পক্ষ থেকে দেশবাসীকে আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির শুভেচ্ছা

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধিঃ / ১১২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ, প্রবাসী বাংলাদেশি এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে মানবিক সংগঠন কাচিসাইর আলোর দিশারীর নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় কাচিসাইর আলোর দিশারীর সভাপতি গাজী মোঃ আলী আযম ও সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকার বলেন, নতুন হিজরি বছর আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ তাআলা সকলের নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করুন এবং মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।
আজ (১ লা মহররম) আমাদের বিশেষ প্রতিনিধির সাথে আলাপকালে কাচিসাইর আলোর দিশারীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ আল মামুন ভুইয়া ও কাচিসাইর আলোর দিশারীর অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, হিজরি নববর্ষ আত্মশুদ্ধি, ত্যাগ, ধৈর্য ও ইসলামের মহান আদর্শ অনুসরণের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সংগঠনের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম সরকার সকলকে পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন বছর আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করুক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাক।”
শেষে কাচিসাইর আলোর দিশারীর পক্ষ থেকে সবাইকে পবিত্র আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন মুন্সি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd