• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কুমারী পুলিশ ক্যাম্পের আইসি জামিল আহমেদ

মুহাম্মদ এমরান, লামা-বান্দরবান প্রতিনিধিঃ / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মুহাম্মদ এমরান, লামা-বান্দরবান প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) চৌকস পুলিশ অফিসার জামিল আহমেদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আসে। এই ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
চৌকস এই পুলিশ অফিসার জামিল আহমেদ দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। কুমারী পুলিশ ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের কাছেও তিনি একজন জনবান্ধব ও সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত।
তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ঈদের সময় যাতে মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে আনন্দ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
এসময় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd