• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক ইউপি সদস্য মংমেগ্য মার্মা

মুহাম্মদ এমরান লামা(বান্দরবান)প্রতিনিধিঃ / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মুহাম্মদ এমরান লামা(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ইউপি সদস্য মংমেগ্য মার্মা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি এলাকায় একজন মানবিক জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয়রা, পরিষদের অফিস থেকে শুরু করে ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে সব জায়গায় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন মংমেগ্য মার্মা। এলাকার উন্নয়ন, সামাজিক সমস্যা সমাধান, অসহায় মানুষের সহযোগিতা এবং নাগরিক সেবায় তিনি সবসময় আন্তরিক ভূমিকা পালন করে আসছেন।
বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের বিভিন্ন সরকারি সুবিধা নিশ্চিত করতে তিনি নিয়মিত কাজ করছেন। এছাড়া এলাকার রাস্তা সংস্কার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।
১ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা অংথোইহ্লা বলেন, “যেকোনো সমস্যা নিয়ে আমরা মেম্বারের কাছে গেলে তিনি দ্রুত সমাধানের চেষ্টা করেন। দিন-রাত যেকোনো সময় তাকে পাশে পাওয়া যায়।”
ওয়ার্ডের আরেক বাসিন্দা মোঃ শাহাজান বলেন, আমাদের মেম্বার বৌদ্ধ ধর্মের এবং আমরা মুসলিম হলেও তার মাঝে কোন ভেদাভেদ নেই। তিনি সবাইকে সমান চোখে দেখেন এবং সবসময় আমাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেন। এমনং মসজিদ মাদ্রাসায় আরো বেশি সহযোগিতা করেন।
মংমেগ্য মার্মা বলেন, “জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে মংমেগ্য মার্মা ভবিষ্যতেও ফাঁসিয়াখালীর উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd