প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময়

তানভীর সরদারঃ
শিক্ষার মানোন্নয়ন, কলেজ জাতীয়করণসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার সকালে শহরের আহার রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা। মতবিনিময় সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, জাতীয়করণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কলেজের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক ইফাজ তানভীর মিন্টু © স্বত্ব সংরক্ষিত © ২০২৬