প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
ঝিনাইদহ বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার

নাবিল রাফসান প্লাবন, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টার্মিনালের পশ্চিম পাশের আইল্যান্ডের মাঝখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হেরোইন জব্দ করে র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক ইফাজ তানভীর মিন্টু © স্বত্ব সংরক্ষিত © ২০২৬