ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমশের আলীর ছেলে ও ইতালি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়া জেলা প্রশাসক মোঃনোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন ও রিন্টু মিয়া পারস্পরিক কুশলবিনিময় করেন। এ সময় ঝিনাইদহ জেলার বিভিন্ন বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
উল্লেখ্য, ইতালি প্রবাসী রিন্টু মিয়া ইতোমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. নোমান হোসেন রিন্টু মিয়ার নিয়মিত রেমিট্যান্স প্রেরণ ও দেশের অর্থনীতিতে অবদানের প্রশংসা করেন। এ সময় উভয়ের মধ্যে আন্তরিক পরিবেশে কুশলবিনিময় হয়।