রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জামাতে ইসলামী গাজনা ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা এম.পি । গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রেজাউল করিম ঝুটুর সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামাতে আমির মোহাম্মদ আলিমুজ্জামান, পৌর আমির মোঃ রেজাউল করিম, গাজনা ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ গোলাম মোস্তফা, রায়পুর ইউনিয়ন আমির মৌলভী আলী আকবর, আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুল ইসলাম, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলিমুজ্জামান,গাজনা যুব বিভাগ শাখার সভাপতি মোহাম্মদ ইলিয়াস শেখ। মঞ্চ পরিচালনা করেন জামাত ইসলাম গাজনা শাখার সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম, খেলায় ধারাভাষ্য ছিলেন চঞ্চল চক্রবর্তী।
গাজনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বনাম ৭ নং ওয়ার্ড এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩ /১ গোলের ব্যবধানে ৭নং ওয়ার্ড বিজয়ী হয়। বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
#