তানভীর সরদারঃ
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কালিচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম শারীরিকভাবে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার তাঁর বাসভবনে যান ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ এনামুল কবির মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহজাহান আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসিফ ইকবাল মাখন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ জোয়ার্দার এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান মিঠু।
নেতৃবৃন্দ আলমগীর হোসেন আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিএনপি নেতাকর্মীরা আলমগীর হোসেন আলমের দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।