সুরুজঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মোঃ বিপ্লব হোসেন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে পশ্চিম গুড় পাড়া এলাকার বাসিন্দা মোঃ মইদুল ইসলাম ও সাথী খাতুনের সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ বিপ্লবের বর্ণনা অনুযায়ী, তার বয়স ১২ বছর, উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ফুল প্যান্ট ও পাঞ্জাবি ছিল। সে আফসার উদ্দীন দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৬৭১, তারিখ: ১৬/০৪/২০২৬) করা হয়েছে।
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৭২১-২৩৫৭৩০
পরিবারের সদস্যরা সন্তানের নিরাপদ ফিরে আসার আশায় উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।