প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নে আলোচনায় মোঃআব্দুল হাই (ভিকু)—দোয়া ও সমর্থন চাইলেন সর্বস্তরের শ্রমিকদের কাছে

তানভীর সরদার,নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কভারভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃআব্দুল হাই (ভিকু) বাঘ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
তিনি ইউনিয়নের সকল সাধারণ শ্রমিক ভাইদের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে চাই।”
ভিকুর এই আহ্বানে ইতোমধ্যেই শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে সমর্থন জানাচ্ছেন এবং বাঘ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করছেন।

স্থানীয় শ্রমিকদের মতে, সৎ ও যোগ্য নেতৃত্ব পেলে ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল হবে—আর সেই আশাতেই তারা ভিকুর পাশে দাঁড়িয়েছেন।
এখন দেখার বিষয়—শ্রমিকদের ভালোবাসা ও সমর্থনে মোঃআব্দুল হাই (ভিকু) কি পারেন কিনা বাঘ মার্কায় বিজয়ের হাসি হাসতে!
নির্বাহী সম্পাদক ও প্রকাশক ইফাজ তানভীর মিন্টু © স্বত্ব সংরক্ষিত © ২০২৬