প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
ঝিনাইদহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তানভীর সরদার,নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১০ মার্চ ২০২৬ খ্রিঃ ঝিনাইদহ পুলিশ লাইন্সে ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়,এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়সহ অন্যান্য বিচারকবৃন্দ ও ম্যাজিস্ট্রেটগণ সিভিল সার্জন মহোদয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার ও অন্যান্য অফিসারবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঝিনাইদহের সভানেত্রী ও অন্যান্য সদস্যবৃন্দ, পিপি মহোদয় ও বার কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ, পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক ইফাজ তানভীর মিন্টু © স্বত্ব সংরক্ষিত © ২০২৬