প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তায় ব্রিফিং

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের আইনশৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আইনশৃঙ্খলা ব্রিফিং এর আয়োজন করা হয়। সে সময় জেলা পুলিশ সুপার মাহফুজ আফজালসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার ৫৮৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে জেলায় পুলিশ ১৬৯৪ জন, সেনাবাহিনী ১০২৯জন, বিজিবি ২২২জন, Rab- ৪৮ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১২জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৬জন নিয়োজিত রয়েছে। জেলার ২৩৭টি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা থাকবে।
নিরাপত্তা ব্রিফিংয়ে পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা সহ সার্বিক অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ নির্বাচন ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক ইফাজ তানভীর মিন্টু © স্বত্ব সংরক্ষিত © ২০২৬