মোঃ সুরুজ নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলা ২, নং মধুহাটি ইউনিয়নের কামতা-মির্জাপুর নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের সার্বিক উন্নয়ন প্রকল্প নিয়ে দাতা সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি অনুষ্ঠিত হয় মাদ্রাসার মুহতামীম হাফেজ হুমায়ুন কোবিরের তত্ত্বাবধানে এবং নূরানী শিক্ষক হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ শাইখুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গোলাম নবী সাহেব। মাদ্রাসার অধীনে নূরানী ও হাফিজিয়া শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দুই গ্রামের কেন্দ্রীয় মসজিদ পরিচালিত হচ্ছে। বর্তমানে এখানে প্রায় ৪০ জন এতিম শিশু লেখাপড়া করছে এবং ২০২৬ সালে আরও নতুন এতিম শিশু ভর্তি হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

সভায় মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও এতিম শিশুদের সার্বিক কল্যাণ বিষয়ে দাতা সদস্যরা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।