তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
লেখকঃ এমদাদ শুভ্র
নোঙর
এমদাদ শুভ্র
জাহাজডুবি—টাইটানিক না,
ডুবছে কে ওই—ভাই মানিক না?
প্রবল স্রোতে ভাসছে মানিক,
গল্প হলেও শিক্ষা খানিক।
.
উদ্ধারে তার নৌকা আসে,
ঢেউয়ের তালে মানিক ভাসে।
মানিক ভাবে কী আর এমন,
ভাসছে সবাই, আমি যেমন।
ঢেউয়ের পরে ঢেউ আসে আর—
তাতেই মানিক কাটছে সাঁতার।
সাঁতার কাটে, স্বপ্ন বোনে,
উদ্ধারীদের সংখ্যা গোনে।
গুনতে গুনতে কেউ না আসায়,
উত্তাল ঢেউ সুদূরে ভাসায়।
এমন দূরে, দূরে দূরে,
বাঁচার আশা-ই শেষ।
ঠিক তেমন এক মন ফুরফুরে,
এই জনতার দেশ।
.
মুখস্ত সাল-সংখ্যা গুনি,
হা করে পর-কথাই শুনি।
কে বীর, প্রেমিক, কোথায় কবর,
রসদ আড্ডায় টাটকা খবর।
.
সাঈদ, মুগ্ধ, হাদি—
নোঙর কোথায় বাঁধার কথা?
আমরা কোথায় বাঁধি!